শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

৮২ বছর বয়সী রাণী হামিদই শীর্ষে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। শুরু থেকেই তিনি শীর্ষস্থানে রয়েছেন; কখনও একক আবার কখনও যৌথভাবে।

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ৪.৫ পয়েন্ট নিয়ে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী তৃতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ সাড়ে ৩.৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবার সঙ্গে ড্র করেন। রাণী হামিদ কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে খেলেন, ক্লোজড বিশ্লেষণ ধারার এ খেলায় তিনি ৬৬ চালের মাথায় দিবার সঙ্গে ড্র করেন।

মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সঙ্গে ড্র করেন। মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী গাইবান্ধার সানজিদা শাকিবকে পরাজিত করেন। আর বাংলাদেশ নৌ-বাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ জিন্নাত আক্তার শাহনাজকে পরাজিত করেন।

এদিকে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন কুমিল্লার নুশরাত জাহান লিজাকে পরাজিত করেন। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম খন্দকার অনিকা মাওলার সঙ্গে ড্র করেন।

আগামীকাল সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD