শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী, ‘এই বাংলাদেশ তোমাদেরই গড়তে হব’

মাতৃভূমি সংবাদ

নিজেস্ব প্রতিবেদক

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে পুরো মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন নাচ ও লায়ন নাচ পরিবেশনা। বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী মনোমুগ্ধকর এ পরিবেশনা উপস্থাপন করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে চলমান ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কর্মসূচির অংশ হিসেবে দুই দেশের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আয়োজনের মূল লক্ষ্য সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা। শিশু-কিশোরদের মেধা, প্রতিভার মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’

‘তোমরা পড়ালেখা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট কিংবা আইনজীবী হবে। কিন্তু এর পাশাপাশি তোমাদের খেলাধুলা, আর্ট ও কালচারও জানতে হবে।’- যোগ করেন তিনি।

পরে শিশু-কিশোরদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা পারো, ইউ ক্যান ডু ইট। তোমরা পড়ালেখা করতে পারো, খেলাধুলা করতে পারো, একইভাবে শিল্প ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে পারো।’

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে। শিশুদের তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে একটি ভাষা বেছে নেয়ার সুযোগ দেয়া হবে। তোমরা যদি পড়ালেখায় ভালো হও, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হও এবং তৃতীয় একটি বিদেশি ভাষা শিখতে পারো, তাহলে পৃথিবীর কোনো জাতিই তোমাদের আটকে রাখতে পারবে না।’

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, একদিন বাংলাদেশ এমন একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, যাকে বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘এই দেশ তোমাদের। তোমাদেরই এই দেশকে গড়ে তুলতে হবে। তোমাদের প্রত্যেককে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

এবারের নতুন কুঁড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে। আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোররা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD