মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগীয় শাখার নবগঠিত ৩ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা *মোঃ জাহাঙ্গীর আলম*। একই সাথে তিনি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে রংপুর বিভাগীয় শাখার ৩ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটি: ১. জহিরুল হক জীবন – সাংগঠনিক সম্পাদক ২. অ্যাড. মোছা. শাহনাজ পারভীন – সহ-সাংগঠনিক সম্পাদক ৩. মোঃ জাহাঙ্গীর আলম – সহ-সাংগঠনিক সম্পাদক প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা কমিটিগুলো দ্রুততম সময়ে পুনর্গঠন এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে। কমিটি অনুমোদন করেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম (সোহাগ) এবং সদস্য সচিব ইব্রাহিম রাজু। যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা, কর্মীবান্ধব ও পরিশ্রমী নেতা মোঃ জাহাঙ্গীর আলমকে যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা। বাংলাদেশ জিন্দাবাদ, সবার সেরা পরিষদ তারেক জিয়া পরিষদ জিন্দাবাদ।