শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
‎
‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল ওই কিশোরী। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। কিশোরী সেখানে গেলে আগে থেকেই অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার (২০) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় সে।

এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে বাইজিদ সরদার ও নয়ন ফারাজিকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন।

‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD