শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

পেছাল আইপিএলের রিটেনশন তালিকা জমার সময়

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আইপিএলের ২০২৭ আসরের নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করার সময় দুদিন বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগের সূচি অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে তালিকা জমা দেওয়ার কথা থাকলেও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আর ১৬ ডিসেম্বর বসবে একদিনের মিনি নিলাম।

রিটেনশন ও রিলিজের তালিকা চূড়ান্ত হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় পাঠাবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে দলগুলো। নিলামের আগের সপ্তাহে চূড়ান্ত তালিকা এবং খেলোয়াড়দের সেটের ক্রম প্রকাশ করা হবে।

এখন পর্যন্ত নিলামের আগে দুটি খেলোয়াড় বিনিময় হয়েছে। দিল্লি ক্যাপিটালস তাদের সাবেক অধিনায়ক ঋভষ পন্তকে দলে ফিরিয়েছেন। বিনিময়ে বাঁহাতি লেগ স্পিনার কুলদীপ যাদব গেছেন লখনৌতে। আর পেসার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছেড়ে দিয়ে লেগ স্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে দিল্লি।

আইপিএলের ২০২৭ মৌসুম শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ২০২৪ সালে পরবর্তী তিন মৌসুমের সূচি ঘোষণার সময় ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। যদিও চলতি বছরের সেপ্টেম্বরে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে।

বর্তমান চক্রের শেষ মিনি নিলাম হতে যাচ্ছে ২০২৭ সালের এই আয়োজন। ২০২৮ মৌসুমের আগে বসবে মেগা নিলাম। নতুন মেগা নিলামের মধ্য দিয়ে আইপিএলের পরবর্তী সম্প্রচার স্বত্বের চক্রও শুরু হবে। তবে এ বিষয়ে এখনো দরপত্র আহ্বান করেনি বিসিসিআই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD