শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের প্রায় ১৫ ফুট উঁচুতে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নুরুল আবছার (৩০)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছোট ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে আবছার ছিলেন সবার ছোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বাগানের ভেতরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় আবছারের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচল খুবই কম। তবে সেখানে মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডা বসত। আশপাশে জুয়া খেলার আলামতও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, কৃষিজমি বেষ্টিত এলাকাটিতে যাওয়ার নির্দিষ্ট কোনো রাস্তা নেই। জমির আইল দিয়ে সেখানে যেতে হয়। এ সুযোগে কিছু লোক সেখানে আড্ডা দিত। তাদের বিরুদ্ধে পুলিশ একাধিকবার অভিযানও চালিয়েছে।

চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি গাছের প্রায় ১৫ ফুট ওপরে হাত বাঁধা অবস্থায় আবছারের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আবদুর রহিম বলেন, সকালে আবছার বাড়ি থেকে বের হয়েছিল। বিকেলে গাছে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করি। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, মাটি থেকে আনুমানিক ১৫ ফুট উঁচুতে গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর ধরন রহস্যজনক হওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবছারের দুই হাত বাঁধা ছিল এবং গলায় ফাঁস লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD