শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

স্পেনের দল ঘোষণায় আবেগাপ্লুত কোচ, ডাকলেন ৫ নতুন মুখ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচ বাকি। নভেম্বর উইন্ডোতে আসন্ন দুই ম্যাচের জন্য আজ (শুক্রবার) স্পেনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই দলে তিনি আন্তর্জাতিক ফুটবলে অনভিষিক্ত পাঁচ ফুটবলারকে ডেকেছেন। তবে চোটের কারণে দলে নেই গুরুত্বপূর্ণ একাধিক তারকা। বিশ্বচ্যাম্পিয়ন দলটি ইতোমধ্যে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে স্পেনের আসন্ন ম্যাচগুলোয় প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ড। আগামী ১২ নভেম্বর প্রাগে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এরপর ১৫ নভেম্বর লা ফুয়েন্তের দল নিজেদের মাঠ মেট্রোপলিটনো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

দে লা ফুয়েন্তের ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলভারো ভালেস, হাকোবো রামোন, মার্ক রোকা, পাবলো বারিওস ও আন্দের বারেনেচেয়া। তবে বারিওস ও বারেনেচেয়া এর আগেও এই কোচের অধীনে ক্লাবে খেলেছেন। এর বাইরে স্পেনের স্কোয়াডে ফিরেছেন হুয়ান গার্সিয়া ও পেদ্রো পোরো। চোটের কারণে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি এই দুই বিশ্বকাপজয়ী ফুটবলার।

সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতির তুলনায় এবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হচ্ছে স্পেনের কোচকে। অধিনায়ক রদ্রি ও দানি ওলমো চোটের কারণে ডাক পাননি। দুজনই দে লা ফুয়েন্তের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ ছাড়া ওয়েম্বলিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ায় এবার নেই এরিক গার্সিয়াও।

নভেম্বর ‍উইন্ডোতে স্পেনের স্কোয়াড

গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া, আলভারো ভালেস
ডিফেন্ডার : আয়মেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক পুবিল, ডিন হুইজসেন, পেদ্রো পোরো, হাকোবো রামোন, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো
মিডফিল্ডার : ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, মিকেল মেরিনো, মার্টিন জুবিমেন্দি, অ্যালেক্স বায়েনা, ফারমিন লোপেজ, পাবলো বারিওস, মার্ক রোকা
ফরোয়ার্ড : মিকেল ওইয়ারজাবাল, ফেররান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আন্দের বারেনেচেয়া।

এদিকে, এবারের দল ঘোষণার ভিডিওতে আবেগঘন বার্তাও দিয়েছেন দে লা ফুয়েন্তে। স্পেনে সম্প্রতি ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পাশাপাশি চলতি সপ্তাহে মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘাতের পর মারা যাওয়া টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলকেও স্মরণ করেছেন স্পেনের কোচ, এমনটা কখনোই হওয়া উচিত ছিল না। স্পেনের এমন কষ্ট পাওয়ার কথা নয়। মাঠে যে কাজটি আমরা সবচেয়ে ভালো জানি, সেটির মাধ্যমেই নিহত ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাব।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD