শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।