শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল!

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। ভবিষ্যতে তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে পারেন বলেও আলোচনা শোনা যায়। তিনি নিজেও তেমন সম্ভাবনা উড়িয়ে দেননি। আগে থেকেই রিয়ালের পরিচালনা পর্ষদের সম্মানজনক পদ ছিল নাদালের। এবার তিনি লস ব্লাঙ্কোসদের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন!

নাদালকে পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য সদস্যদের কাছে পেশ করা হবে বলে জানিয়েছে ক্লাবটি। পর্ষদ এই নিয়োগটি ‘ডেলিগেটেড মেম্বারস’-এর সাধারণ সভায় পেশ করতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলছে, ‘তার মতো ক্রীড়ামোদী ও এমন উচ্চ ব্যক্তিত্বের একজন আমাদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়াটা রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সকল সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নাদালের ক্রীড়াক্ষেত্রে অবদানের ওপর জোর দিচ্ছে। ৯২টি সিঙ্গেল টাইটেল, দু’বার অলিম্পিকে স্বর্ণপদক, স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন এবং লম্বা সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন তিনি। তাদের মতে, অর্জিত সম্মানের বাইরেও বিনয়, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং দাতব্য কাজের প্রতি অঙ্গীকারের মতো বিষয় ক্লাবটির নিজস্ব মূল্যবোধেরই প্রতিফলন। এসব মূল্যবোধ রিয়ালের পরিচয়ের অংশ, আর নাদাল তার ক্যারিয়ারজুড়ে এগুলোর মূর্ত প্রতীক হয়ে থেকেছেন এবং এগুলোর পক্ষে কাজ করেছেন।

৪০ বছর বয়সী সাবেক এই টেনিস তারকাও রিয়ালের আমন্ত্রণ গ্রহণ ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালকদের বোর্ডে আমন্ত্রণ জানানোয় আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ দিতে চাই। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি শিখতে এবং আমার সাধ্যমতো অবদান রাখতে উন্মুখ।’২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন নাদাল। তিনি ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি পেরেজের স্থলাভিষিক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ৭৯ বছর বয়সী পেরেজ যদিও গত জুনে আরও চার বছরের মেয়াদে রিয়ালের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্লাবটিতে তার যুগ চলছে দুই দশক ধরে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD