বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সেঞ্চুরি করেও আফসোস সোহানের

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শুক্রবার তিন ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। যেখানে ধানমন্ডিকে ২৩ রানে হারিয়েছে মোহামেডান।ধানমন্ডিকে ২১৭ রানে লক্ষ্য দিয়েছিল মোহামেডান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হাসান সোহানের দল। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পরও সোহানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল দল। বাকিদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সোহান। তবে শেষ পর্যন্ত নিজে ১০০ রানে থামেন, দল থামে ১৯৩ রানে।ম্যাচ হারায় সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন সোহান। সোহান বলছিলেন, ‘দল না জিতলে আসলে এরকম ১০০ আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। তো এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে আসলে (ভালো লাগতো)…. এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ থাকতো লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন সোহান। তবে ফিরেতে মরিয়া এই উইকেটকিপার ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। সব সময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য, এবং যদি সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দিব।”ওয়ানডেতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম। বাট যেখানে শেষ করেছি আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আবার শুরু করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যদি আবার সুযোগ পাই।’-যোগ করেন তিনি।।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD