শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
গত অক্টোবরে প্রতিভাবান বোলার খোঁজার মিশনে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাসব্যাপী সারা দেশে এ নিয়ে কাজ করেছে তারা। তাতে বেশ কিছু সম্ভাবনাময় বোলার পাওয়া গেছে। আজ বিজয়ী বোলারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
পুরস্কার দেওয়ার সময়ে তামিম জানিয়েছেন, খুব দ্রুতই সারাদেশের ক্রিকেটারদের একটি সুসংবাদ দেবেন। এ সময় তিনি বলছিলেন, ‘আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই, তবুও দেশজুড়ে অনেক ক্রিকেটারের জন্য অত্যন্ত উপকারী হতে পারে এমন একটি ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি আমি পৌঁছে গেছি। আমি এবং আমার ক্রিকেট বোর্ড একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, কয়েক সপ্তাহের মধ্যে আমরা তা ঘোষণা করতে পারব।’
খেলাধুলার উন্নয়নে পৃষ্ঠপোষকদের অবদানের কথা জানিয়ে তামিম বলেন, ‘যেকোনো স্পোর্টসের জন্য স্পন্সররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পন্সরদের যদি সঠিকভাবে কাজে লাগানো যায় এবং তারা যদি সঠিকভাবে কোনো পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করতে পারে, তবে তা শুধু ক্রিকেট নয়, সামগ্রিক ক্রীড়াঙ্গনেই এক বিশাল প্রভাব ফেলতে পারে।’