শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

লঙ্কান স্পিনারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন প্রভিন জায়াবিক্রমা। লঙ্কান এই বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে আসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার অন্তত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি। বিবৃতি বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন জয়াবিক্রমা। বিশেষ করে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) তিনি আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভেঙেছেন তিনি। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার প্রস্তাব পেয়ে কালক্ষেপণ না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয় অভিযোগ, ২০২১ এলপিএলে একজন জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের রাজি করানোর প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় অভিযোগ, প্রস্তাব আসার ক্ষুদে বার্তাগুলো মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়া। আইসিসির নিয়ম অনুযায়ী, ৬ অগাস্ট থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে এসব অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান জানানোর সুযোগ পাবেন জায়াবিক্রমা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সম্মতি নিয়ে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি জায়াবিক্রমার এলপিএলের ম্যাচের দুর্নীতির ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আইসিসি। ২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক অভিষেক হওয়া জায়াবিক্রমা এখন পর্যন্ত ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।২০২১ সালের এলপিএলে সেবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে ছিলেন জায়াবিক্রমা। ওই আসরে এক ম্যাচ খেলে ২ উইকেট নেন তরুণ বাঁহাতি স্পিনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD