শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ঝড় তুললেন রোহিত শর্মা। এই অভিজ্ঞ ওপেনারের তাণ্ডবে রীতিমতো বল ফেলার জায়গা খোঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের গুঁড়িয়ে সেঞ্চুরির পথে ছিলেন রোহিত। তবে কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি। ভারত অধিনায়ক সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপে পুড়লেও বড় সংগ্রহ পেয়েছে দল।সোমবার সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেছেন রোহিত।
Leave a Reply