শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বোর্ডের ভুলে বড় ইনজুরিতে পাকিস্তানের পেসার

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

চোট পেয়েছিলেন ২০২৩ সালের এপ্রিল মাসে। নিউজিল্যান্ডের সঙ্গে সাদা বলের সিরিজে আলো কেড়েছিলেন পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ। এরপরেই পড়েছেন কনুইয়ের চোটে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ম মেনে তার পরীক্ষা করেছে। পরীক্ষা শেষে সন্তুষ্টও ছিল বটে। স্ক্যানে কনুইয়ে চিড় ধরা না পড়ায় খুব বেশি ভাবনায় পড়তে হয়নি কাউকেই।এরপর কেটেছে অনেকটা সময়। ইহসানউল্লাহকে যেন ভুলে গিয়েছে সবাই। পিসিবি থেকে শুরু করে গণমাধ্যম, কোনো আলোচনাতেই ছিলেন না তরুণ এই পেসার। পিসিবির পরীক্ষা বড় ইনজুরি ধরা না পড়লেও ঠিকই চিড় ধরেছিল ইহসানউল্লাহর কনুইয়ে। কিন্তু সেটা আর জানার উপায় ছিল না। এই চিড় নিয়েই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন ইহসানউল্লাহ। জিম সেশন, নেটে বোলিং করার মতো স্বাভাবিক পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন এমন চিড় হাতে। এক বছর পর ইহসানের ছোট চোট বেশ গুরুতর হয়ে উঠেছে। এমনকি কনুই সোজা করতেও নাকি বেগ পেতে হচ্ছে এই পেসারকে। গত মাসে পুরো বিষয়টি সামনে আনেন পিএসএল দল মুলতান সুলতানের মালিক আলী তারিন। তিনিই জানিয়েছেন, এই পেসারের ইনজুরি নিয়ে গাফেলতি করেছে পিসিবি। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানান, ফ্র্যাঞ্চাইজ দলকেই ইহসানের চিকিৎসার বড় একটি অংশ বহন করতে হয়েছে। তার একটি সার্জারি দরকার হতে পারে এবং এই বিষয়ে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আলাপের কথাও জানান তারিন।এমন আলোচনার পর অবশ্য পিসিবি ইহসানউল্লাহর চিকিৎসার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয়। গতকালই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে পাঠিয়েছে পিসিবি।আজ সোমবার (১৫ এপ্রিল) ম্যানচেষ্টারে চিকিৎসক অ্যাডাম ওয়াটসের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে ইহসানউল্লাহর। হাত, কবজির সার্জারি এবং কাঁধ, কনুই, খেলাধুলা বিষয়ক চোটের ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসক ওয়াটস। মুলতান সুলতান্সের সাথে পিসিবির যোগসূত্রের মাধ্যমে ওয়াটসকে ইহসানউল্লাহর চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। ইহসানউল্লাহর সুস্থতার বাকি আপডেট জানানো হবে এই চিকিৎসকের সূত্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD