শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ইমাদ-আমির

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণার পরপরই পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে  ২৯ জন     ক্রিকেটারকে নিয়ে সম্প্রতি দেশটির সেনাবাহিনীর ক্যাম্প কাকুলে অনুশীলন পর্ব শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া আমির ও ইমাদকে। এ ছাড়া আছেন ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ওঠা পেসার হারিস রউফ এবং পাকিস্তানি বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার উসমান খানও। আরব আমিরাতের হয়ে এখনও খেলেননি উসমান। কারণ আইসিসির নিয়মানুসারে তিন বছর আরব আমিরাতে অবস্থান করলেই জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে এখনও ১৪ মাস অপেক্ষা করতে হবে উসমানকে। নিজ দেশ পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সে বিদেশি কোটায় হয়ে খেলা উসমান। পিএসএলে ৭ ইনিংসে দুই সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন তিনি। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরিকল্পনায় উসমানকে রেখেছে পাকিস্তান। এ জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে সুযোগ পেতে পারেন দুটি প্রথম শ্রেনী, ১টি লিস্ট ‘এ’ এবং ৩৬টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উসমান। ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি। ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি। এর আগে ২০১৬ সালে মিসবাহ উল হক অধিনায়ক থাকাকালীন একবার কাকুলে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার ইংল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে ২-২ এ টেস্ট সিরিজ ড্র করেছিল দলটি।  অনুশীলন ক্যাম্পে ডাকা পাওয়া ২৯ ক্রিকেটার  বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD