শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

দিবালাদের ম্যাচের আগে সংঘর্ষে জড়াল সমর্থকরা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ইতালির রাজধানী রোমের দুটি ক্লাবের ডার্বি ম্যাচের আগে সংঘর্ষে জড়িয়েছে সমর্থকরা। দেশটির শীর্ষ টুর্নামেন্ট সিরি-আ’র ম্যাচে আজ (শনিবার) রাতে মুখোমুখি হবে রোমা ও লাজিও। তার আগে ম্যাচের ভেন্যু স্তাদিও অলিম্পিকো এলাকায় সংঘর্ষে জড়ালে, দুই দলের সমর্থকদের ওপর টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। পরবর্তীতে এক সমর্থককে আটকও করা হয় বলে খবরে জানানো হয়েছে। আজ সকালে এই ঘটনার পর ৪১ বছর বয়সী ওই সমর্থককে গ্রেপ্তারের কথা জানিয়েছে রেডিও–রোমা ও ক্যালসিওমার্কাতো। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বার নদীর দিকে লাজিওর দুইশ সমর্থক যাওয়ার পথে তাদের ওপর হামলা চালায় রোমার অন্তত একশ সমর্থক। পরবর্তীতে সংঘর্ষ মাত্রা ছাড়ালে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে ৪১ বছর বয়সী এক সমর্থককে হেলমেট, লাঠি ও স্ক্রু-ড্রাইভারসহ আটক করা হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব সরঞ্জাম ব্যবহার করে সমর্থকরা মারামারিতে জড়ায়। পরে বিভিন্ন স্থানে ভিডিও ফুটেজ দেখে সংঘর্ষে জড়িত আরও অনেককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  এদিন রাতে চলতি মৌসুমের তৃতীয় ডার্বি ম্যাচে মুখোমুখি হবে রোমা ও লাজিও। এর আগে সর্বশেষ ২০২২ সালের মার্চে লাজিও’র বিপক্ষে জয় পেয়েছিল রোমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD