শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

তিনবার দলবদলের রেকর্ডগড়া ডেনিস ল’র মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

পরিচিতি পেয়েছিলেন ‘দ্য কিং’ নামে। ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়ামের সামনে যে তিনজনের স্ট্যাচু দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, ডেনিস ল তাদেরই একজন। একপাশে জর্জ বেস্ট, অন্যপাশে স্যার ববি চার্লটনকে রেখে গড়ে তুলেছিলেন দ্য ইউনাইটেড ট্রিনিটি। অনেকে ভালবেসে যাকে ডেকে থাকেন ফুটবলের হলি ট্রিনিটি।সেই তিন কিংবদন্তির দুজন বেস্ট আর চার্লটন প্রয়াত হয়েছেন আগেই। গতকাল রাতে প্রিয় দুই বন্ধুর সঙ্গী হলেন ৮৪ বছরের ডেনিস ল। স্কটল্যান্ড ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার পাড়ি জমালেন পরপারে। এডিনবরায় পরিবারের সদস্যদের পাশে নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল।ক্লাব ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি সময় পার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে ৪০৪ ম্যাচে তিনি গোল করেছেন মোট ২৩৭টি। ১৯৬২ সালে তখনকার রেকর্ড ট্রান্সফার ফি’তে তিনি নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওয়েইন রুনি আর স্যার ববি চার্লটনের পর ইউনাইটেডের লালে সবচেয়ে বেশি গোল তারই।খেলা শুরু করেছিলেন হাডার্সফিল্ড টাউনের হয়ে। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ক্লাবটিতে খেলেছেন। এরপর ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড গড়ে পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে। সিটির জার্সিতে ৪৪ ম্যাচে ২১টি গোল করেন ডেনিস ল। তারপর ১৯৬১-৬২ মৌসুমে তিনি যোগ দেন তোরিনোতে। ইতালিয়ান ক্লাবে যাওয়ার পথেও গড়েছিলেন ট্রান্সফার রেকর্ড।কিন্তু ইতালিয়ান ফুটবলে সেভাবে মানিয়ে নিতে পারেননি। সে বছরই আরেকটি রেকর্ড ট্রান্সফার ফি’তে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইডেটে। আর ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময়টা তিনি পার করেন সেখানেই। জর্জ বেস্ট আর ববি চার্লটনের সঙ্গে যোগ হয়ে গড়ে তোলেন এক দুর্ধর্ষ ত্রিফলা আক্রমণভাগ। সফল ত্রয়ী আক্রমণভাগের সবচেয়ে আদি রূপ দেখিয়েছিলেন তারাই। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট ম্যাচ খেলেন ৪৮৫টি, গোল করেন ২২৭টি। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে গোল করেছেন ৩০টি। ১৯৫৮ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন এই ল। ১৯৬৪ সালে নিজের দুর্দান্ত পারফরম্যান্সে জয় করেন ব্যালন ডি’ অর। ইউনাইটেড ট্রিনিটির মাঝে সবার আগে প্রয়াত হয়েছিলেন জর্জ বেস্ট। নর্দান আয়ারল্যান্ডের এই তারকা ২০০৫ সালে মাত্র ৫৯ বছর বয়সে পরপারে পাড়ি জমান। ২০২৩ সালের অক্টোবরে মারা যান স্যার ববি চার্লটন। আর ২০২৫ সালে বিদায় নিলেন ডেনিস ল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD