বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

তামিম-মিরাজের ফোনকল ‘নাটক’ যা বললেন পাপন

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের আচমকা এক ফোনরেকর্ড ফাঁস নিয়ে কয়েকদিন আগে বেশ হৈ-চৈ পড়ে গিয়েছিল। যদিও পরে জানা যায় সেই রেকর্ডটি ছিল একটি বিজ্ঞাপনী প্রচারণার অংশ। বিষয়টি খোলাসা হওয়ার পর ক্রিকেটারদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তামিম-মিরাজের সেই ফোনকল নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন। এ সময় তামিম-মিরাজদের সেই ফোন কল ইস্যুতে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমি বিজ্ঞাপনটা দেখিনি, তবে শুনেছি। একজন আমাকে বলেছে যে এরকম একটা বিজ্ঞাপন হয়েছে। ওরা যদি বিসিবির কোন নিয়ম ভেঙে থাকে তাহলে বোর্ড তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। ক্ষোভ প্রকাশ করে পাপন আরও বলেন, ‘এমন কোনো বিজ্ঞাপন কিংবা নাটক করা উচিৎ না যেটা কোনো ক্রিকেটারকে হাস্যকরে (বিষয়ে) পরিণত করে। এরা কেউ বাচ্চা ছেলে না যে, হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সে বিষয়ে আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে আসছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD