শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, বাংলাদেশি মালিক গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

বেশ ঘটা করেই শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর এলপিএলে নাম লিখিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। যার মালিকানায় ছিলেন বাংলাদেশের তামিম রহমান। দলের বিদেশি আইকন করা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। গতকাল (মঙ্গলবার) নিলাম থেকে শক্ত একটা দলও গঠন করেছিল তারা। কিন্তু একদিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, বুধবার দেশটির রাজধানী কলম্বো থেকে গ্রেপ্তার হয়েছেন ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনের ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।শ্রীলঙ্কান পুলিশের সূত্রে ক্রিকইনফো জানায়, তামিম রহমান ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক। কলম্বো থেকে বিমানে ওঠার সময়ে বোর্ডিংয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত এর বিস্তারিত জানা যায়নি।দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কাই সর্বপ্রথম ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বেশ কিছু অপরাধকে আইনি ধারায় নিয়ে এসেছে। ২০১৯ সালের নভেম্বরে এই সংক্রান্ত তিনটি অপরাধ প্রতিরোধের বিল দেশটির সংসদে পাস করা হয়। সেসময় জানা গিয়েছিল, আইন প্রণোয়নের আইসিসির দুর্নীতি প্রতিরোধী ইউনিটের সঙ্গে কাজ করেছিল লংকান ক্রীড়া মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD