শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

এলপিএলে দল পাননি মুশফিক-তামিমরা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি খেলবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে। এবার নিলাম থেকে দল পেলেন তাসকিন আহমেদকে। ৫০ হাজার মার্কিন ডলারে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের ডানহাতি এই পেসার।তবে নিলামে নাম ছিলো আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। ৫০ হাজার ডলার ভিত্তি মূল্যের মুশফিকুর রহিমও অবিক্রিত থেকেছেন।৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাওহীদ হৃদয়কেও কেউ নেয়নি। একই ভিত্তিমূল্যের নাজমুল হোসেন শান্তও অবিক্রিত থেকেছেন। ৩০ হাজার ভিত্তিমূল্যে নাম লেখালেও পেসার শরিফুল ইসলামকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।ব্যাটারদের ক্যাটাগরিতে তামিমের নাম ডাকা হয়েছিল। তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার। এই দামে তামিমকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্যাঞ্চাইজি। তাছাড়া ১০ হাজার ডলার ভিত্তি মূল্যের রিশাদ হোসেনকেও নিলামে তোলা হয়েছিল। দল পাননি এই তরুণ লেগিও।তাছড়া ড্রাফটে নাম তোলা হয়নি তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদদের নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD