শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

এনএসসির ওয়েবসাইট হ্যাক, সন্দেহের তির ভারতীয় হ্যাকারদের দিকে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের সকল ক্রীড়া স্থাপনা নির্মাণ-রক্ষণাবেক্ষণসহ সকল ফেডারেশন/ক্রীড়া সংস্থাকে তদারকি করে থাকে এই প্রতিষ্ঠান। সেই এনএসসির ওয়েবসাইট আজ (মঙ্গলবার) হ্যাকারদের কবলে পড়েছে। বিকেল সোয়া ৪টার দিকে এনএসসির ওয়েবসাইট হ্যাক হয়েছে। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত হ্যাকারের দখলেই রয়েছে ওয়েবসাইটটি। ডেস্কটপ/ল্যাপটপ থেকে এনএসসি ওয়েবসাইট ব্রাউজ করলে সনাতন ধর্ম সংক্রান্ত কয়েকটি লাইন প্রদর্শিত হচ্ছে। মোবাইল ব্রাউজিংয়ে অবশ্য ওয়েবসাইটের কিছু অংশ কাজ করছে, আবার কিছু সময় হ্যাকিং ডিসপ্লে হয়। এনএসসি’র ওয়েবসাইট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুমান– ভারতীয় হ্যাকার গ্রুপ এটা করেছে।জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান। সকল মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানের ওয়েবসাইট তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মূলত তত্ত্বাবধান করে। জাতীয় ক্রীড়া পরিষদ কম্পিউটার কাউন্সিলকে বিকেলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা করছে কম্পিউটার কাউন্সিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD