শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

অবিশ্বাস্য সেই ক্যাচে কত টাকা পেলেন মোস্তাফিজ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৩.৭৫ ইকোনোমিতে ৫৫ রান খরচ করেছেন এই টাইগার পেসার। তবে ম্যাচে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন ফিজ। সেই ক্যাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।ইনিংসের ৭ ওভার ২ বলের সময় পাথিরানার করা বলে আপার-কাট খেলেন সূর্যকুমার যাদব। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার দড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন তিনি। সীমানার বাইরে চলে যাওয়া মোস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। আর তাতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় সূর্যকুমারকে।এমন দুর্দান্ত ক্যাচ হয়েছে ম্যাচের সেরা ক্যাচ। যার জন্য ম্যাচ শেষে মোস্তাফিজ পেয়েছেন ভারতীয় ১ লাখ রুপি, বাংলাদেশের অর্থমূল্যে যা ১ লাখ ৩১ হাজার টাকারও বেশি। ক্যাচ ছাড়াও ম্যাচে একটি উইকেট পান ফিজ। টিম ডেভিডকে আউট করেন এই টাইগার পেসার। ম্যাচে ২০ রানে জয় পায় চেন্নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD