শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
স্পোর্টস ডেস্ক
দিনের ম্যাচে চিটাগাং কিংসের জয়ে আগেই আসর থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। তাই ফরচুন বরিশালের বিপক্ষে আজকের ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার। চাপহীন থেকে মাঠে নেমেও রূপ বদলালো না ক্যাপিটালস ব্যাটিং লাইনআপের। বরং একশর আগেই অলআউট হয়েছে তারা।মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। রংপুরের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম।
Leave a Reply