শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

সকালে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর এখন পর্যন্ত নিজেদের পুরোনো ছন্দ খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে তাদের অবস্থা খুবই নাজুক। এরই মাঝে কোপা আমেরিকায় ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও, তাদের দৌড় কোয়ার্টার ফাইনালেই থামে। সেই হতাশা ভুলতে এবার নতুন করে আবারও বাছাইপর্বের খেলায় মনোযোগ দিতে চায় সেলেসাওরা। সে লক্ষ্যে আগামীকাল (শনিবার) সকালে তারা ইকুয়েডরের বিপক্ষে নামবে। ব্রাজিলের পারানা রাজ্যের কৌতো পেরেইরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। যে ম্যাচে দুই দলই চাইবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নত করতে। কোপার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে দরিভাল জুনিয়রের শিষ্যদের সামনে প্রতিপক্ষ ইকুয়েডর। বিশ্বকাপ বাছাইয়ে ৮ পয়েন্ট নিয়ে দলটি আছে পঞ্চম স্থানে। অন্যদিকে, এক পয়েন্ট কম নিয়ে তাদের পরের অবস্থান ব্রাজিলের। এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে জোড়া ইনজুরির ধাক্কা লেগেছে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দরিভাল জুনিয়র দল ঘোষণার পর ফুটবলারদের জন্যে আতঙ্ক অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েন ফরোয়ার্ড পেদ্রো। এবার নতুন করে সেই তালিকায় নাম লেখালেন তারকা ডিফেন্ডার এডার মিলিটাও। ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। এর আগে পেদ্রোর পরিবর্তে স্কোয়াডে লুইস হেনরিককে অন্তর্ভূক্ত করেছেন দরিভাল।মাঠে নামার আগে ব্রাজিলের অনুশীলনে এনড্রিকের জায়গায় নতুন করে দলে ডাক পাওয়া হেনরিককে দেখা গেছে। ফলে রদ্রিগো ছিলেন আক্রমণভাগের কেন্দ্রে (সেন্টার)। এ ছাড়া চোটে ছিটকে যাওয়া মিলিটাওয়ের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন মার্কিনিয়োস। তার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে ‍জুটি বাধার সম্ভাবনা বেশি গ্যাব্রিয়েল মাগালায়েসের।ব্রাজিল ও ইকুয়েডর এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ২৭টি জয় নিয়ে দাপট দেখিয়েছে ব্রাজিল। ইকুয়েডর জিতেছে দুটিতে আর বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র। কালকের ম্যাচ কঠিন হতে পারে বলে মনে করেন ব্রাজিল কোচ দরিভাল, ‘এটি কঠিন ম্যাচ হবে। তাই সতর্ক থাকতে হবে আমাদের। আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিল ইকুয়েডর। ওদের হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। কন্ডিশন আমাদের চেনা হলেও ওরা ছাড় দেবে না। আমাদের সব মনোযোগ এখন বিশ্বকাপ বাছাই ঘিরে। আমাদের সেরা ছন্দে ফিরতে হবে।’ প্রসঙ্গত, ব্রাজিল লাতিন অঞ্চলের বাছাইপর্বের খেলায় সুবিধাজনক অবস্থানে নেই। ছয় ম্যাচে দুটি জয়, তিন হার ও এক ড্র নিয়ে তাদের পয়েন্ট মাত্র ৭। যার বদৌলতে টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপে উত্তীর্ণ হবে ছয়টি দল, তবে ব্রাজিলের মতো দলের জন্য এখনও ছয়ে অবস্থান করা বিব্রতকরই বটে। আগামী ম্যাচগুলোতে সেই অবস্থান বদলানোর চেষ্টায় থাকবে সেলেসাওরা। ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও গুইলার্মে অ্যারানা; আন্দ্রে, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; লুইস হেনরিক, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD