শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ছাত্রদের খাওয়াল বিসিবি

মাতৃভূমি সংবাদ 

ক্রীড়া প্রতিবেদক

দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মবিরতি পালন করছে পুলিশ সদস্যরা। ফলে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এমন অবস্থায় ট্রাফিকের দায়িত্ব সামলানোর ভার পালন করছেন শিক্ষার্থীরা। ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মুখে কিছুদিন আগে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এবার সেই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বুধবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা ছাত্র-ছাত্রীদের জন্য খাবার সরবরাহ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির কয়েকজন কর্মী পিকআপ ভ্যানে করে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকা শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন।ছাত্রদের এই আন্দোলনেই পতন ঘটে শেখ হাসিনার। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের সমাপ্তি ঘটে সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের মধ্যে দিয়ে। এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী। আসে কর্মবিরতির ঘোষণা। তবে পুলিশের শূন্যতা বুঝতেই দিচ্ছে না ছাত্রসমাজ। ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যা প্রশংসা হচ্ছে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD