শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

দুর্নীতির দায়ে ৫ বছর নিষিদ্ধ আফগান ব্যাটার

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙায় ইহসানউল্লাহ জানাতক শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটারকে। ইহসানউল্লার বিরুদ্ধে আনা সব অভিযোগ মেনে নিয়েছেন তিনি। দুর্নীতির সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন এই আফগান ব্যাটার। আজ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ধারা ২.১.১ লঙ্ঘনের অভিযোগে জানাতকে দোষী পাওয়া গেছে। আর তাই সব ধরণের ক্রিকেট থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’ ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, গত বছর কাবুল প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসর চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন ইহসানউল্লাহ। ডানহাতি এই ব্যাটার ছাড়াও আরও তিন ক্রিকেটার বর্তমানে রয়েছেন সন্দেহের তালিকায়। তাদের উপর তদন্ত করা হবে বলে জানিয়েছে এসিবি। যদিও এখন পর্যন্ত সেসব খেলোয়াড়দের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD