শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বাংলাদেশের জন্য প্রার্থনাসূচক বার্তা এনজোর

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা কারও অজানা নয়। যা নিয়ে দু’দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের রেশ নানা সময়ে দেখা গেছে। তবে বাংলাদেশের বর্তমান অবস্থা মোটেই সুখকর নয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানীর পর শিক্ষার্থীদের আন্দোলনও নতুন রূপে মোড় নিয়েছে। তবে পরিস্থিতি এখনই স্থিতিশীল হচ্ছে না, এমন অবস্থায় বাংলাদেশের জন্য প্রার্থনাসূচক বার্তা দিয়েছেন আলবিসেলেস্তে তারকা এনজো ফার্নান্দেজ।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে লাল কাপড়ে চোখ ঢাকা প্রতীকি ছবি শেয়ার করেন। যার পেছনে বাংলাদেশের পতাকা। এমন ছবি সাম্প্রতিক সময়ে দেশীয়দের ফেসবুকে বহুল ব্যবহৃত ছবির একটি। সেই পোস্টের ক্যাপশনে এনজো লেখেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে আরেকটি পোস্টে চেলসির এই তারকা মিডফিল্ডার লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’এদিকে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া আন্দোলন চলছে প্রায় মাসখানেক সময় ধরে। নয় দফা নিয়ে শুরু হওয়া সেই আন্দোলন বর্তমানে এক দফায় পরিণত হয়েছে। যেখানে আন্দোলনকারীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবী করেছেন। তাদের আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত নারী-শিশু, শিক্ষার্থীসহ দুইশ’র অধিক মানুষ নিহতের তথ্য জানা গেছে।অন্যদিকে, জাতীয় দলের হয়ে সুখকর সময় পার করা এনজো বর্তমানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রাক-মৌসুমের খেলায় ব্যস্ত। এর আগে আর্জেন্টিনার হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা আমেরিকার শিরোপা জেতেন এনজো-মেসিরা। এ নিয়ে টানা দ্বিতীয় কোপা এবং বিশ্বকাপসহ লাগাতার চারটি ফাইনালে আলবিসেলেস্তেরা শেষ হাসি হেসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD