শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

‘ভিলিয়ার্সের আরও ভালো সংস্করণ সূর্যকুমার’

মাতৃভূমি সংবাদ 
স্পোর্টস ডেস্ক

মাঠের চারেদিকে শট খেলার জন্য ‘৩৬০ ডিগ্রি ক্রিকেটার’ হিসেবে ডাকা হতো দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে। তার মতো চারেদিকে শট খেলতে পারেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। ডি ভিলিয়ার্সের অবসরের পর সাম্প্রতিক সময়ে ‘৩৬০ ডিগ্রি ক্রিকেটার’ হিসেবে সূর্যকুমারকেই বিবেচনা করা হয়ে থাকে। সূর্যকুমার ভিলিয়ার্সের আরও ভালো সংস্করণ বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেন সূর্যকুমার। ১৯ বলে করেন ৫২ রান। এমন ইনিংস খেলার পর ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসকে সাবেক স্পিনার হরভজন বলেন, ‘সূর্যকুমার এখন আলাদা একটা পর্যায়ে চলে গেছে। যখন সে জ্বলে ওঠে, তখন আর কারও বাঁচার উপায় নেই!’তিনি আরও বলেন, ‘আমরা সবাই ভিলিয়ার্সকে দেখেছি, অবিশ্বাস্য একজন খেলোয়াড় ছিল। কিন্তু যখন আমি সূর্যকুমারকে দেখি, তখন তাকে আমার ভিলিয়ার্সের আরও ভালো একটি সংস্করণ বলে মনে হয়। টি-টোয়েন্টিতে এখন যারা খেলছে, তাদের মধ্যে নিজের ফ্র্যাঞ্চাইজি দলকে বাকি সবার চেয়ে সে বেশি সংখ্যক ম্যাচ জিতিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD