শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

শ্রীলঙ্কার রানপাহাড়, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

অবশেষে ইনিংস ঘোষণা করলেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এক সেশনও ব্যাট করেনি লঙ্কানরা। তার আগেই অধিনায়ক ব্যাটারদের দিয়েছেন মাঠ ছেড়ে আসার সংকেত দিলেন। ততক্ষণে অবশ্য সফরকারীদের লিড গিয়ে ঠেকেছে ৫১০ রানে। বাংলাদেশের সামনে এখন টার্গেট ৫১১। জেতার জন্য চতুর্থ ইনিংসে ইতিহাসই গড়তে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবে যা অসম্ভব কল্পনাই বলা যায়। চলতি সিরিজে এখন পর্যন্ত ২০০ রান করতে না পারা বাংলাদেশের জন্য তাই বড় এক পরীক্ষা অপেক্ষা করছে চট্টগ্রামের মাঠে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ২১৫ রানের। সেটাও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।  গেল বিশ্বকাপ থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে শুরু হয়েছে এক দ্বৈরথ। যেখানে মূল নায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। হেলমেট কান্ডে টাইমড আউট হওয়ার পর থেকেই শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। আজ সকালে বাংলাদেশের একমাত্র সাফল্যটাও এসেছে এদেরই সূত্রে। ফিফটি পার করা ম্যাথিউসের স্ট্যাম্প উপড়ে দিলেন সাকিব। তবে ততক্ষণে ম্যাথিউস দলের স্কোর বেশ অনেকটা দূর নিয়ে গিয়েছেন। এরপর প্রভাত জয়সুরিয়া কিছুটা বড় শট খেলার চেষ্টা করেছেন। দলের লিড ছাড়িয়েছে ৫০০ রান। এর আগে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। মূলত বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে ফলো-অনে পাঠাননি লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তাতে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। শেষ বিকেলে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন ৪ উইকেট। চট্টগ্রামে টাইগারদের সুখস্মৃতি হয়ে থাকলো, কেবল এই স্পেলটাই। এর আগে চট্টগ্রামে শুরু থেকেই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্ল্যাট পিচের পুরো সুবিধা আদায় করেছে সরকারী দলটি।প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। জবাবে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD