শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

‘হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত’, বিমান দুর্ঘটনা নিয়ে তামিম

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং আগুনে দগ্ধ ২৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও এই ঘটনায় উদ্বিগ্ন, হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন তারা।

আজ (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রথমে মাইলস্টোন কলেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন। পরক্ষণেই তিনি অনুরোধ জানিয়ে আরেকটি বার্তা দেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে। তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

এ ছাড়া শিক্ষার্থীসহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য শোক জানানোর পাশাপাশি দোয়া চেয়ে বার্তা দিয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলিরা।

প্রসঙ্গত, প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে আঘাত হানে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। ওই সময় কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। ফলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD