শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

হঠাৎ আইপিএল ছাড়লেন মার্শ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন মিচেল মার্শ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের একাধিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অজি অলরাউন্ডার। তবে আজকের ম্যাচে তিনি একাদশে নেই। এমনকি আরো কয়েক ম্যাচ তাকে পাবে না লক্ষ্ণৌ। মূলত মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আইপিএল ছেড়েছেন মার্শ। খারাপ সময়ে মেয়ের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই অজি ক্রিকেটার। আজকের ম্যাচের টস পর্বে এমন তথ্যই দিয়েছেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পান্ত। তিনি বলেছেন, ‘আজকের ম্যাচে মার্শকে পাওয়া যাচ্ছে না। মূলত তার মেয়ে অসুস্থ হয়ে পড়ায় সে চলে গেছে। মেয়ের সেবা-যত্ন করতেই তিনি চলে গেছেন।’ মার্শ ঠিক কবে নাগাদ ফিরবেন সেটা জানা যায়নি। তবে চলতি আসরেই আবারো দেখা যেতে পারে এই অজি অলরাউন্ডারকে। তার মেয়ে সুস্থ হয়ে উঠলেই আবারো মাঠে ফিরবেন তিনি। মার্শ চলতি আসরে লক্ষ্ণৌর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই এই অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাতে পারে দলকে। আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মার্শের বদলি হিসেবে হিমাত সিংকে একাদশে নিয়েছে লক্ষ্ণৌ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD