শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

হংকংয়ের কাছে হেরে টেবিলের তলানিতে ভারত

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গত ম্যাচে বাংলাদেশের কাছে ঘরের মাঠে জয়বঞ্চিত ছিল ভারত। ড্রয়ে খেলা নিষ্পত্তি হওয়া সেই লড়াইয়ের পর উভয় দলই আজ (বুধবার) ফের মাঠে নেমেছিল। বাংলাদেশ ও ভারত দুই দলই নিজেদের ম্যাচে হেরে গেছে। যোগ করা সময়ে ভারতকে সফল পেনাল্টিতে হারিয়েছে হংকং। বিপরীতে দারুণ লড়াই করেও বাংলাদেশ ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের কাছে।

এই হারের পর এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের ৪ নম্বর দল। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বাংলাদেশ। এ ছাড়া সমান ৪টি করে পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ও হংকং আছে যথাক্রমে টেবিলের শীর্ষ স্থানে।

হংকংয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫৮ মিনিটের মাথায় মাঠে নামেন অবসর ভেঙে ফেরা ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। তবে তিনিও দলকে জয়ের পথ দেখাতে পারলেন না। ভারতকে হারতে হলো গোলরক্ষক বিশাল কাইতের ভুলে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তিনি প্রতিপক্ষ হংকংয়ের ফুটবলারের মুখে আঘাত করে বসেন। এরপর হংকংয়ের পক্ষে জয়সূচক গোলটি করতে ভুল করেননি পেরেইরা। বিশালের ডান দিক দিয়ে নিচু এবং জোরালো শঠে লক্ষ্যভেদ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD