শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মিরাজ, দর্শকের সেরা ঋতুপর্ণা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২০২৪ সালে ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয় এই স্বীকৃতি।

জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার নারী সাফ জয়ে অসামান্য অবদান রাখায় ঋতুপর্ণা চাকমা দর্শকের ভোটে জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ পুরস্কার জয়ে মিরাজ পেছনে ফেলেন ঋতুপর্ণা চাকমা এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আরচ্যার সাগর ইসলামকে। আর পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মিরাজ ও জাতীয় দলের পেস সেনসেশন নাহিদ রানাকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন ঋতু।

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ক্ষেত্রের খেলোয়াড়দের সাথে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।’ পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী ঋতুপর্ণা চাকমা ভুটান লিগে খেলতে যাওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় বলেন, ‘ভুটানের খেলার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। মিস করছি। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।’

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূ্ইঁয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘প্রথমেই বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এমন একটা আয়োজনের জন্য। এটা সবার মধ্যে স্বপ্নের ও আশার সঞ্চার করবে।’ গেস্ট অব অনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে বিএসপিএর সাথে আমরা ১২ বছর আছি। তারা যতদিন চাইবে, ততদিন আমরা বিএসপিএর সাথে থাকব। ‘ক্রীড়া লেখক সমিতির অনুষ্ঠান উপলক্ষে সাবেক বর্তমান ক্রীড়াবিদদের মিলনমেলা বসেছিল। বর্তমানদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সাবেক তারকা খেলোয়াড়, কোচ, সংগঠকরা। সাবেক ক্রীড়াবিদদের সাংস্কৃতিক সম্পৃক্ততায় অনুষ্ঠানে ভিন্ন মাত্রা এনেছে।

পুরস্কৃত হলেন যারা

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন – মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানার-আপ – ঋতুপর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আরচ্যারি)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতুপর্ণা চাকমা (ফুটবল)। বর্ষসেরা ক্রিকেটার – মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার – ঋতুপর্ণা চাকমা,

বর্ষসেরা আরচার – সাগর ইসলাম,
বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) – জহির রায়হান,
উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট), বর্ষসেরা দাবাড়ু – মনন রেজা নীড়,
বর্ষসেরা দলগত সাফল্য – জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল,
সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি, বর্ষসেরা কোচ – মওদুদুর রহমান শুভ (হকি), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব – বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি),
বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস),
বর্ষসেরা আম্পায়ার – শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
বিশেষ সম্মাননা – হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমস সোনাজয়ী ভারোত্তোলক)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD