শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসে অল্প পুঁজি নিয়েও বড় লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। ফলে ম্যাচে এগিয়ে থেকেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেতে নেমেছিল অজিরা। কিন্তু লর্ডসের পেস বান্ধব উইকেটে তাসের ঘরের মতো ভেঙে গেছে অজি টপ অর্ডার। কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিদিদের সামনে দাঁড়াতেই পারেননি উসমান খাওয়াজা-স্টিভেন স্মিথরা। তবে শেষ দিকে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মিচেল স্টার্ক। তার দুর্দান্ত ফিফটিতে দুইশ ছাড়ায় অজিদের ইনিংস।নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৫৭ ওভার ১ বলে ১৩৮ রানের বেশি করতে পারেনি টেম্বা বাভুমার দল। ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৫ ওভারে ২০৭ রানে অল আউট হয়েছে অজিরা। ফলে শিরোপা জিততে প্রোটিয়াদের করতে হবে ২৮২ রান।
Leave a Reply