শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

রোনালদোর সাথে বিয়ের আগেই বিচ্ছেদের ক্ষতিপূরণের চুক্তি জর্জিনার

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এরইমধ্যে বাগদান সম্পন্ন করেছেন দুজন। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও।

তবে বিয়ের আগেই দুজনের বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে আছে পাঁচ সন্তান। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে। জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে দু’জন স্বাক্ষর করেন।

পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এই খবর ফাঁস করেছে। তারা জানিয়েছে, রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তবে বিচ্ছেদ হয়ে গেলে জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। শর্ত অনুযায়ী টাকার অঙ্কে যা প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া। এর বাইরে মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাসবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দু’জন। এখানেই শেষ নয়। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা। ফলে রোনালদোকে বিয়ের ফলে ভবিষ্যৎ বিচারে আর্থিক দিক থেকে জর্জিনা যে বেশ লাভবান হচ্ছেন তা বলাই বাহুল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD