শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

যেখানে আইপিএলে সবার সেরা মুস্তাফিজ

মাতৃভূমি সংবাদ 
স্পোর্টস ডেস্ক

চলতি আইপিএলে বল হাতে অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। সবশেষ গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন টাইগার পেসার। আর এই দুই উইকেট পাওয়ার মধ্যে দিয়ে মুস্তাফিজ আবারও পুনরুদ্ধার করেছেন পার্পল ক্যাপ। প্রতি ম্যাচেই রান আটকানোর পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিচ্ছেন ফিজ। বিশেষ করে ডেথ ওভারে বল হাতে আলাদা করে জাত চেনাচ্ছেন এই পেসার। চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ ইমপ্যাক্ট রাখছেন প্রতিটি ম্যাচেই।  গতকালও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেথ ওভারে দুই ওভার বোলিং করেন টাইগার এই পেসার। ১৮তম ওভারে আন্দ্রে রাসেলকে বেশ ভোগান্তিতে ফেলার পর ইনিংসের শেষ ওভারে মাত্র এক রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। চলতি আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজের চেয়ে ডেথ ওভারে বেশি ডট বল করতে পারেনি আর কোনো বোলার। সবমিলিয়ে মুস্তাফিজ ২৩টি ডট বল করেছেন। তার ধারেকাছেও নেই কেউ। তালিকার দুইয়ে রয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক, তিনি করেছেন ১৪ ডট বল। তিনে থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ করেছেন ১২টি করে ডট বল। আইপিএলের চলতি আসরে ডেথ ওভারে (১৬ – ২০) ত্রাস ছড়াচ্ছেন দ্য ফিজ। শেষের চার ওভারে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশের এই পেসার। পেয়েছেন চার উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ। আসরে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের চার ওভারে বল করেছেন মোটে ৮ ইকোনমিতে। তারচেয়ে ভাল ইকোনমি কেবল আভেশ খানের। ৭.৩৩ ইকোনমিতে বল করেছেন আভেশ।সবমিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে ৪৮ বল করে রান দিয়েছেন মোটে ৬৪। পেয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৮ আর প্রতি ১৬ রানের বিনিময়ে পেয়েছেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD