শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাথিরানা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা পেয়েছে। এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজেও তেমন চিত্র দেখা গেছে। দুই দেশের দুই তারকা পেসার মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে। সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান তরুণ পেসার।চেন্নাইয়ের গেল আসরের শিরোপাজয়ী দলের সদস্য মাথিশা পাথিরানা। ধোনির দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লঙ্কান এই পেসারের। অন্যদিকে, গেল ডিসেম্বরের নিলামে হলুদ শিবিরে নাম লেখান মুস্তাফিজুর রহমান। যদিও নিজের বাজে ফর্মের কারণে একাদশে জায়গা পাওয়া নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল টাইগার এই পেসারের। অবশ্য আসরের শুরুতে পাথিরানার ইনজুরি কিছুটা সৌভাগ্য বয়ে এনেছিল তার জন্য। হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ফিজ। চোট সারিয়ে পাথিরানা দলে ফিরলেও ছিটকে যাননি ফিজ। বরং দুই পেসারে বোলিংয়ে শক্তি বেড়েছে চেন্নাইয়ের। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। পাথিরানার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শিভাম দুবে। অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় পাথিরানাকে। জবাবে লঙ্কান এই পেসার জানান, মুস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার। পাথিরানা বলেন, ‘চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না। আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD