শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেমন হবে একাদশ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জুন উইন্ডোতে শেষবার মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামীকাল (বুধবার) ভোরে প্রথমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা নিজেদের মাঠে মুখোমুখি হবে কলম্বিয়ার। এরপর ব্রাজিল ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্য দেবে। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় লিওনেল স্কালোনির দলের জন্য এসব ম্যাচ নিজেদের ঝালিয়ে নেওয়ার। বিপরীতে ব্রাজিলসহ বাকিদের এখনও সমীকরণ বাকি।

ভোর ৬টায় আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি হবে বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালে। দুই দল এর আগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত সেপ্টেম্বরে। যেখানে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর থেকে অবশ্য তারা টানা সাত ম্যাচে অপরাজেয় রয়েছে। এখন পর্যন্ত বাছাইয়ে ১৫ ম্যাচ খেলে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্কালোনি-মেসির দল।

অন্যদিকে, ব্রাজিল নিজেদের সবশেষ ম্যাচ ইকুয়েডরের সঙ্গে ড্র করে কার্লো আনচেলত্তির অধ্যায় শুরু করেছে। এখন পর্যন্ত কনমেবল বাছাইয়ের টেবিলে ২২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সেলেসাওরা। কাল তারা লড়বে ২৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি আবার আনচেলত্তির জন্য বিশেষ। একে তো তার জন্মদিন, আবার ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ। ভোর ৬.৪৫ মিনিটে সাওপাওলো’র করিন্থিয়ান্স অ্যারেনায় ম্যাচটি শুরু হবে।প্যারাগুয়ের বিপক্ষে এই লড়াইটি ভিনিসিয়ুস-রাফিনিয়াদের জন্য গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই এদিন একাদশে পরিবর্তন আনতে পারেন ব্রাজিল কোচ আনচেলত্তি। গত ম্যাচের শুরুর একাদশে থাকা গার্সন, এস্তেভাও ও রিচার্লিসনের পরিবর্তে দেখা যেতে পারে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া ও ম্যাথিউস কুনহাকে। রাফিনিয়া কার্ডজনিত নিষেধাজ্ঞায় খেলতে পারেননি শেষ ম্যাচ, আর মার্টিনেল্লি-কুনহা নেমেছিলেন বিরতির পর। ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার, ভেন্ডারসন, মার্কিনিয়োস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্সান্দ্রো রিবেইরো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
এদিকে, চিলির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে স্কালোনি আর্জেন্টিনার শুরুর একাদশ সাজান তরুণ ফুটবলারদের দিয়ে। প্রধান তারকা লিওনেল মেসিকে পরে নামান। হতাশ হতে হয়নি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই কোচকে। জয়ের ব্যবধান বড় না হলেও উঠতি তারকাদের পারফরম্যান্সে ভরসা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে যেটা খুবই দরকার ছিল স্কালোনির জন্য। কালকের ম্যাচে শুরু থেকেই থাকতে পারেন মেসি। এ ছাড়া আলবিলেস্তেদের একাদশে আরও পরিবর্তন আসতে পারে।আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, ভ্যালেন্টিন বার্কো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস/জিউইলানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, থিয়েগো আলমাদা, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD