শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ব্যাটারদের হতাশার দিনে বাংলাদেশের বোলারদের রেকর্ড

মাতৃভূমি সংবাদ

স্পোর্টস ডেস্ক

চিপক রাজপ্রাসাদের মাঠ থেকে গড়ে ওঠা এক স্টেডিয়াম। ১৯১৬ সালে তৈরি করা হয় এই স্টেডিয়াম। পরে যার নাম বদল করে রাখা হয় এম চিদাম্বারাম স্টেডিয়াম। ভারতের তৃতীয় পুরাতন এই স্টেডিয়ামে আজ ইতিহাসটা নতুন করে লিখেছে বাংলাদেশ। ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতার দিনে বোলারদের এই রেকর্ড বলার মতোই। চেন্নাই টেস্টে ১ম দিনের মতো ২য় দিনের শুরুটাও ছিল বাংলাদেশের। আগেরদিন কোনো উইকেটের দেখা না পাওয়া তাসকিন এদিন একে একে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ আর রবিচন্দ্রন অশ্বিনকে। তাসকিনের তিন উইকেট শিকারের পরেই চিপকে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা।  চেন্নাইয়ের মাঠে ১০৮ বছরের ইতিহাসে কখনোই টেস্টে এক ইনিংসে ৭ উইকেটের বেশি নিতে পারেননি পেসাররা। বাংলাদেশের পেসাররা গতকাল প্রথম দিনেই নিয়েছিলেন ৫ উইকেট। হাসান মাহমুদের চার উইকেটের সঙ্গী ছিল নাহিদ রানার ১ উইকেট। আর দ্বিতীয় দিনের শুরুতে তাসকিনের ৩ উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ পূর্ণ করেন ফাইফার। তাতেই চিপক স্টেডিয়ামে টেস্ট ইতিহাসের এক ইনিংসে সবচেয়ে বেশি (৯ উইকেট) নেওয়ার কীর্তি গড়লো বাংলাদেশের পেসাররা।  এর আগে দক্ষিণ আফ্রিকা ২০০৮ সালে এবং ২০১৩ সালের সফরে অস্ট্রেলিয়ার পেসাররা এই মাঠে ৭ উইকেট করে শিকার করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ২০০২ সালের সফরে এসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। অবশ্য বাংলাদেশের ইনিংসে ভারতের ৩ পেসার আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ পেয়েছেন মোট ৮ উইকেট। বাকি ২ উইকেট গিয়েছে স্পিনার রবীন্দ্র জাদেজার ঝুলিতে। রেকর্ডের খাতায় তাই দুইয়ে থাকতে হচ্ছে ভারতকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD