বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনের আভাস, নির্বাচন হতে পারে অক্টোবরে

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক ডামাডোলে কিছুটা আড়ালে চলে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। তবে সম্প্রতি আলোচনা ফের জোরালো হয়েছে। গুঞ্জন উঠেছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখেই নির্বাচন বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে। এই প্রেক্ষাপটে গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদে নামে ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে হঠাৎ আলোচনায় এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর নির্বাচনী মাঠে প্রবেশ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। এমন পরিস্থিতিতে সোমবার সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি। সেখানে নির্বাচন এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনো চলমান আছে।  বিসিবির সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD