শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বিসিবিতে নির্বাচন নাকি অ্যাডহক কমিটি?

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

২০২১ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ৭ অক্টোবর বিসিবি পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। গেল বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে পদত্যাগ করেন পাপন।

এরপর নতুন করে এনএসসির কোটায় বিসিবির পরিচালক হয়ে পরে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু তিনি বেশি দিন টিকতে পারেননি। তার বিরুদ্ধে বাকি পরিচালকরা অনাস্থা আনায় তার মনোনয়ন বাতিল করে এনএসসি। ফলে সভাপতির পদ হারান ফারুক।

ফারুকের পর তার মতো একই প্রক্রিয়ায় বিসিবির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে তিনিসহ ৯ জন পরিচালক মিলিয়ে চালিয়ে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব। তবে চলতি বোর্ডের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। যে কারণে দরজায় কড়া নাড়ছে নির্বাচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD