শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বিপিএলকে বেশি বিতর্কিত করেছে বিসিবি, দাবি চিটাগং মালিকের

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

মাস খানেক আগে ৪৬ কোটি টাকা পাওনা চেয়ে চিটাগং কিংসকে লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরি। তবে তার দাবি, এই বিতর্কিত ঘটনার পেছনে চিটাগাংয়ের চেয়ে বিসিবির দায় বেশি।

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হলে সামির কাদেরকে প্রশ্ন করা হয়, বিপিএলকে কে বেশি বিতর্কিত করেছে, বিসিবি না কি চিটাগং কিংস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিবি, ৪৬ কোটি টাকার নোটিশ দিয়ে।’

বিপিএলকে বদলে দিতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। কেননা আগামী ৫ বছরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেবে বিসিবি। সামির কাদের জানান, আগামীতেও দল নিতে আগ্রহী আছেন তিনি।

তিনি বলেন, ‘এটা আমি এখনো বলতে পারছি না। আমি যতক্ষণ না বিসিবির সঙ্গে বসছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না। আমরা যতটুকু শুনেছি তারা সবকিছু নতুনভাবে ফরম্যাট তৈরি করবে। ওইগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না। আত্মবিশ্বাসের ব্যাপারটা হচ্ছে আমাকে বিশ্লেষণ করতে হবে তারপর বলতে পারব। তাদের ফরম্যাটে এখন যদি আসে ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকা, লভ্যাংশে কী আসবে না আসবে, না দেখে আমি কিছুই বলতে পারি না।’

‘তাদের ফরম্যাটটা যদি জানতে পারতাম তাহলে ভালো-মন্দ একটা সিদ্ধান্ত বলতে পারতাম। হ্যাঁ, আমি আত্মশ্বিাসী, আমি যাচ্ছি তাদের সঙ্গে। আপনি যদি ইচ্ছের কথা বলেন তাহলে আমার ইচ্ছে এখনো আছে। ইচ্ছে না থাকলেও এখন আপনাদের সামনে বসে থাকতাম না, ৪৬ কোটি টাকার ব্যাখ্যা দেয়ার প্রয়োজনও থাকতো না। আমার ইচ্ছে আছে বলেই আমি আপনাদের সামনে বসে আলাপটা করছি।’- যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD