শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস প্রযুক্তি!

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর মাধ্যমে আরও নিখুঁত ফলাফল পাওয়ার লক্ষ্যে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) একটি কার্যকরী পদ্ধতি। বর্তমানে ক্রিকেট ম্যাচ আরও স্বচ্ছভাবে পরিচালনার জন্য নিত্যনতুন প্রযুক্তির আগমন ঘটছে। সেই সময়ে ডিআরএস বিহীন একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানকে। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। যদিও ডিআরএস না থাকা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে ভারতের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি শেষে পুনরায় পিএসএলের বাকি অংশ শুরুর পর আর ডিআরএস প্রযুক্তি পাওয়া যায়নি। ওই সময় কোনো কারণ জানায়নি পিসিবি, তবে ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর জানায়, সংঘাতের জেরে এই মাসের শুরুতে স্থগিত করা পিএসএল পুনরায় শুরুর পর প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল পাকিস্তানে ফেরেনি।

একই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এর আগে স্থগিত পিএসএল আসর পুনরায় শুরুর ক্ষেত্রে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আয়োজকদের। এর মধ্যে মুলতানের একটি ম্যাচ লাহোরে সরিয়ে নেওয়া হয়, যাতে ভ্রমণ কমানো যায় ও ক্যামেরা সরঞ্জাম স্থানান্তর করা যায়। ডিআরএস না থাকলেও, অবশ্য পিএসএলের কোনো সিদ্ধান্ত নিয়ে সেভাবে বিতর্ক তৈরি হয়নি।

এদিকে, বাংলাদেশ ও পাকিস্তান সিরিজে বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হচ্ছে উভয় দলকে। সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ বলছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই। সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছে না। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকেও জানানো হয়েছে। অথচ বর্তমান আধুনিক ক্রিকেটে এই প্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ।

ডিআরএস না থাকায় খেলার স্বচ্ছতা ও নিখুঁত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে। উভয় দলকেই তাই আম্পায়ারের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকতে হবে। সিরিজ শুরুর একদিন আগে আজ (মঙ্গলবার) ট্রফি উন্মোচন ও অধিনায়কদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করবে পিসিবি।প্রসঙ্গত, গত রোববার অনুষ্ঠিত হয়েছে পিএসএলের দশম আসরের ফাইনাল। যেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে সাকিব-রিশাদ-মিরাজদের ইসলামাবাদ ইউনাইটেড তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালসহ পিএসএলের শেষদিকের সব ম্যাচই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD