শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারিংয়ে থাকছেন যারা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

২০২০ সালের পর আবারও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০ ও ২৮ এপ্রিল দুই দল দুই টেস্টের সিরিজের মুখোমুখি হবে। আসন্ন সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে বিসিবি। স্বাভাবিকভাবেই টাইগার-রোডেশিয়ানদের এই টেস্ট সিরিজের দায়িত্বে বেশিরভাগ নিরপেক্ষ আম্পায়াররাই দায়িত্ব পালন করবেন। দুজন বাংলাদেশি থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। আজ (বুধবার) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে যাওয়া প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ক্যাটেলবরো এবং রিচার্ড ইলিংওর্থ। এ ছাড়া ম্যাচটিতে কুমার ধর্মসেনা তৃতীয় এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশি তানভীর আহমেদ। দুই টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট দল উড়াল দেবে চট্টগ্রামে। ২৮ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হতে যাওয়া ম্যাচটির অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওর্থকে। রিচার্ড ক্যাটেলবরো তৃতীয় আম্পায়ার এবং গাজী সোহেল থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি টাইগারদের। এরপর থেকে ক্রিকেটাররা ডিপিএলে খেলছেন। নাজমুল হোসেন শান্ত’র দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD