শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

পাঞ্জাব ও গুজরাটের বিশ্বরেকর্ড, রানবন্যার এমন আইপিএল আগে দেখেনি কেউ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

২০২৫ আইপিএল যেন রানবন্যার নতুন এক মাইলফলকই স্থাপন করতে যাচ্ছে। একইসঙ্গে দুই দল বিশ্বরেকর্ড গড়েছে। আবার আইপিএলের বিগত ১৮ বছরের ইতিহাসেও নতুন এক কীর্তি দেখা গিয়েছে এবারে। ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় আইপিএল অনেক বিদেশি তারকা হারালেও মাঠের ক্রিকেটে বিনোদন চলছে পুরোদমে।খেলা

পাঞ্জাব ও গুজরাটের বিশ্বরেকর্ড, রানবন্যার এমন আইপিএল আগে দেখেনি কেউপাঞ্জাব ও গুজরাটের বিশ্বরেকর্ড, রানবন্যার এমন আইপিএল আগে দেখেনি কেউ২০২৫ আইপিএল যেন রানবন্যার নতুন এক মাইলফলকই স্থাপন করতে যাচ্ছে। একইসঙ্গে দুই দল বিশ্বরেকর্ড গড়েছে। আবার আইপিএলের বিগত ১৮ বছরের ইতিহাসেও নতুন এক কীর্তি দেখা গিয়েছে এবারে। ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় আইপিএল অনেক বিদেশি তারকা হারালেও মাঠের ক্রিকেটে বিনোদন চলছে পুরোদমে।

সবশেষ গতকালের ম্যাচে দেখা গেল দুইটি দুইশ ছাড়ানো ইনিংস। পাঞ্জাব কিংসের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস করেছে ২০৮ রান। এই দুই ইনিংসের সুবাদেই এমন এক ঘটনার সাক্ষী হলো আইপিএল, যা এই টুর্নামেন্টের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

 

এক আসরে সবচেয়ে বেশিবার দুইশ রানের নতুন মাইলফলক স্পর্শ করেছে আইপিএলের ২০২৫ আসর। গতকালের দুই ইনিংসসহ এবারের আসরে মোট ৪২ বার দুইশ বা এর বেশি স্কোর দেখা গেল। এক আইপিএলে সবচেয়ে বেশিবার ২০০ রানের ঘটনা এটিই। ২০২৪ আসরে ছিল ৪১ টি দ্বিশতকের ইনিংস। এবার সেই রেকর্ড টপকে গিয়েছে অনেকটা আগেই।এখন পর্যন্ত আইপিএলে বাকি আছে ৮ ম্যাচ। এর মাঝে কোনো ইনিংসে ২০০ রান হলে এই রেকর্ড আরও অনেকটাই শক্ত হবে।এবারের ৪২টি দুইশ এর মাঝে সর্বোচ্চ সাত বারের অংশীদার গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। দুই দলই ৭বার করে দুইশ করেছে। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে যেকোন দলের সবচেয়ে বেশিবার দুইশ করার বিশ্বরেকর্ড এটিই। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ৭ বার দুইশ রান করেছিল বার্মিংহাম বেয়ার্স।এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ২০০ রানের ইনিংস

 

৭ – পাঞ্জাব কিংস, ২০২৫

৭ – গুজরাট টাইটান্স, ২০২৫

৭ – বার্মিংহাম বেয়ার্স, ২০২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD