শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে দেড়শ রানও করতে পারেনি তারা। বোলারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন ব্যাটাররাও। বিশেষ করে রুবাইয়া হায়দার ঝিলিক। তার দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম। জবাবে ৩১ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
Leave a Reply