শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নেপালে বড় হারে শুরু বাংলাদেশের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী কাবাডি দল প্রথমবারের মতো দেশের বাইরে কাবাডি সিরিজ খেলছে। নেপালের কাঠমান্ডুতে পাঁচ ম্যাচ সিরিজের শুরুটা ভালো হয়নি সফরকারী বাংলাদেশের। ৪১-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল। আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। নেপাল নারী দল ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছে। ফলে বাংলাদেশের চেয়ে স্বাগতিক নেপালই এগিয়ে। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে কাজ লাগিয়েছে তারা। শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে স্বাগতিক দল। বোনাস পয়েন্টে এগিয়ে যায় তারা। পাশাপাশি প্রথমার্ধে একটি লোনা পায় নেপাল। ১৮-৬ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নেপাল। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে নেপাল। এই অর্ধে আরও দুটি লোনা পায় নেপাল। বাংলাদেশের এই পরাজয়ের জন্য ভ্রমণ ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভিন মালেকা, ‘আমরা গতকালই ঢাকা থেকে এখানে এসেছি। তাই সেভাবে বিশ্রামের সময় পাইনি। এছাড়া আমাদের দুই থেকে তিনজন খেলোয়াড় ইনজুরিতে আছে। এই ম্যাচ থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি আশা করছি সেগুলো কাটিয়ে পরের ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করব। নেপাল নিয়মিত অনুশীলনে ছিল। কিন্তু আমরা ঈদের কারণে ছুটিতে গিয়েছিলাম। তাই আমাদের অনুশীলনের কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করছি আগামীকালের ম্যাচে আজকের তুলনায় অনেক ভালো খেলবে বাংলাদেশ দল।’ জুনে ভারতে রয়েছে কাবাডি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতির জন্যই বাংলাদেশ নারী দলকে নেপালে সিরিজ খেলার জন্য পাঠিয়েছে ফেডারেশন। নেপালের বিপক্ষে হারলেও বাংলাদেশের জন্য শিক্ষণীয় রয়েছে। নেপালের ললিতপুরের সাদ্যবাদো তায়কোয়ান্দো হলে প্রদীপ জ্বালিয়ে সিরিজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেপাল জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য সচিব ট্যাঙ্কা লাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আব্দুল্লাহ, অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের মহাসচিব অরবিন্দ কুমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD