শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নিষিদ্ধ হচ্ছেন মেসি ও আলবা!

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

টেক্সাসের অস্টিনে আজ (বৃহস্পতিবার) আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সেরঅলস্টার দল মুখোমুখি হয়েছে। এই ম্যাচের প্রাথমিক তালিকায় ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং জর্দি আলবা থাকলেও, চূড়ান্ত স্কোয়াডে তারা ছিলেন না। ফলে স্বাভাকিভাবেই অলস্টার ম্যাচে খেলেননি সাবেক দুই বার্সেলোনা তারকা। সে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি-আলবা।

এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর এই কঠোর বিধিতে পড়তে পারেন মেসি-আলবা। আগামী শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি সম্ভবত সেই ম্যাচে নিজেদের প্রধান দুই তারকাকে হারাতে যাচ্ছে। এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।

আমেরিকান লিগের দলটি অবশ্য মেসি-আলবাদের ছাড়াই মেক্সিকান লিগার অলস্টারদের ৩-১ ব্যবধানে হারিয়েছে। ১৯৯৬ সাল থেকে এমএলএস অলস্টারদের নিয়ে হয়ে আসছে এমন ম্যাচ। শুরুটা হয়েছিল ইউএস লিগের পূর্ব বনাম পশ্চিম ফরম্যাটে। এরপর এমএলএস থেকেই একটি দল গঠনের পর তারা বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে খেলেছে। বিশ্ব সফরের অংশ হিসেবে চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস প্রতিপক্ষ ছিল এমএলএস অলস্টার দলের। প্রথম ছয় মৌসুমের মধ্যে ৫ বারই এমএলএসের সেরা স্কোয়াড লিগা এমএক্সের সঙ্গে লড়েছে।

এদিকে, অলস্টার ম্যাচ থেকে মেসি ও আলবার নাম প্রত্যাহার করা নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তারা এর সুনির্দিষ্ট কারণ জানায়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা।

এমএলএসের কমিশনার ডন গারবার যদিও এখনই মুখ খুলছেন না দুই তারকার শাস্তির বিষয়ে। লিগ কর্তৃপক্ষ মায়ামির দুই তারকাকে শাস্তি দেবে কি না, সে বিষয়ে কিছু জানাননি গারবার। ম্যাচ শুরুর আগে অনিশ্চয়তা রেখে দিয়ে গারবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহে (মায়ামির পরবর্তী ম্যাচ) ঘটবে, এমন কোনো কিছু নিয়ে আমরা আজ কথা বলব না। ম্যাচটি আগামী সপ্তাহের শেষে, এটা নিয়ে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেটা বললাম প্রক্রিয়া ধরে এগোচ্ছি। তবে বিষয়টি তারা আমাদের আরও আগে জানানো উচিৎ ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD