শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখ বাংলাদেশের সর্বজনীন উৎসব। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শামিল হয়েছিলেন জাতীয় নারী ফুটবলাররা। সকালে তারা র‌্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সকলের সঙ্গে উৎসব উদযাপন করেছেন। সংষ্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবার আনন্দ শোভাযাত্রা হয়েছে। সমাজের নানা পেশা, বর্ণের মানুষের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলও আমন্ত্রিত ছিল। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই এই র‌্যালিতে ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন। টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংস্কৃতি মন্ত্রণালয় একুশে পদক প্রদান করেছে। একুশে পদক পাওয়া সাফ চ্যাম্পিয়ন দলের নয় ফুটবলার ভুটানে রয়েছেন।তারা ছাড়া জাতীয় দলের ক্যাম্প থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন র‌্যালিতে। বর্ষবরণ র‌্যালিতে ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারের আমন্ত্রণ সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই প্রথম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD