শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

তিন গেমসের প্রশিক্ষণ এনএসসির অধীনে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক গেমসের সূচি রয়েছে। গতকাল বিওএ’র সভায় তিন গেমসে বাংলাদেশের ডিসিপ্লিনগুলো চূড়ান্ত হয়েছে। এই তিন গেমসের জন্যই প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদকে দেয়া হয়েছে।

বাংলাদেশ আন্তর্জাতিক গেমসগুলোতে বিভিন্ন খেলায় বাংলাদেশের ক্রীড়াবিদ/দল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অধীনেই অংশগ্রহণ করে। বিগত গেমসগুলোতে বিওএ’র তত্ত্ববধায়নে প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। এবারই প্রথম গেমসের প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদকে দেয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্যও। তিনি তিন গেমসের প্রশিক্ষণ নিয়ে বলেন, ‘গতকালের সভায় জাতীয় ক্রীড়া পরিষদকে আসন্ন তিন গেমসের প্রশিক্ষণের দায়িত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।’

ফুটবল-ক্রিকেট ছাড়া দেশের অন্য সকল ফেডারেশনেই আর্থিক-অবকাঠামো সংকট রয়েছে। এক ভেন্যু একাধিক ফেডারেশন ব্যবহার করে। ভেন্যুগুলো জাতীয় ক্রীড়া পরিষদেরই অধীনে। আন্তর্জাতিক গেমসে সরকারের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও অংশগ্রহণ বাবদ অর্থ প্রদান করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় থেকে অর্থ সংগ্রহ করে ফেডারেশনগুলোকে প্রশিক্ষণের জন্য প্রদান করবে আসন্ন তিন গেমসের জন্য। প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ গ্রহণ করলেও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিতব্য মাল্টি গেমস ক্রীড়া প্রতিযোগিতায় দল প্রেরণ সংক্রান্ত সকল দায়-দায়িত্ব বিওএ বহন করবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদকে প্রশিক্ষণ তত্ত্ববধায়নেও সহায়তা করবে।

আসন্ন ২০২৫-২০২৬ অর্থ বছরে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩টি মাল্টি গেমস- ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে, চলতি বছর ২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিতব্য ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে ১৩টি ডিসিপ্লিনে এবং ৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া দল প্রেরণের বিষয়ে গতকাল বিওএ কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD